স্বামী হত্যার বিচার চাওয়ায় দেড় বছরের শিশুকে নিয়ে কারাগারে ফাতেমা, ৭ দিন পর মুক্তি
কক্সবাজারে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করায় প্রতিপক্ষের মামলায় দেড় বছরের শিশু সন্তান নিয়ে কারাগারে যেতে হয়েছে গৃহবধূ ফাতেমাকে। এ সময় তার স্কুলপড়ুয়া দুই মেয়েকে থাকতে হয়েছে এতিমখানায়।
এর আগে, ২০২৫ সালের ২৩ এপ্রিল মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয