পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, আটক ২
রাতের আঁধারে চলছিল ফসলি জমির উর্বর মাটি কাটার কাজ। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর অকেজো করে দেয় প্রশাসন। জব্দ করা হয়েছে চারটি ব্যাটারি, ধ্বংস করা হয়েছে আরও দুটি। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে থানা হেফাজতে দেওয়া