Web Analytics

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কাটার বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ১০ মিনিট পর্যন্ত চলা অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযানের সময় পৃথক দুটি স্থানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর শনাক্ত করা হয়। পরিবহনের সুযোগ না থাকায় যন্ত্র দুটি ঘটনাস্থলেই সম্পূর্ণ অকেজো করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারটি ব্যাটারি জব্দ করা হয় এবং আরও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সূত্রের অভিযোগ ছিল, রাতের সুযোগে বিভিন্ন ফসলি জমি থেকে টপ সয়েল কেটে নেওয়া হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা কমার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে বলে জানানো হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস অভিযান পরিচালনা করেন। প্রশাসন জানিয়েছে, উর্বর মাটি কাটা রোধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।