Web Analytics

মিরপুর ১৩ নম্বর সেকশনে খালের অস্থায়ী সাঁকোর উপরে লাল গালিচায় হেঁটে খাল সংস্কার কার্য উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া! লাল গালিচা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি তো খেয়াল করিনি। ফেব্রুয়ারির মধ্যে তিন নদী দূষণ মুক্ত করার কথাও জানান তিনি। প্রতিটি নদীতে পাঁচ মিটার পলিথিন রয়েছে। এডিবি থেকে ১৬ই ফেব্রুয়ারি একটি দল আসবে, যারা চীন, নেপাল ও ইন্দোনেশিয়াতে নদী উদ্ধার করার অভিজ্ঞতা বর্ণনা করবেন, এসব কথা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান!

02 Feb 25 1NOJOR.COM

লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

নিউজ সোর্স

লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশন খাল সংস্কারকাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। উদ্বোধন করতে তিন উপদেষ্টা যে পথে যান, সেখানে বিছানো ছিল লালগালিচা (কার্পেট)। ওই গালিচা বিছানো পথে হেঁটে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তারা বাউনিয়া খালের খননকাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কারকাজের উদ্বোধন করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।