সোনালীর প্রভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ঋণাত্মক
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সামগ্রিক ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমেছে। ফলে ঋণ প্রবৃদ্ধির হারও ধারাবাহিকভাবে নিম্নমুখী। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সামগ্রিক ব্