Web Analytics

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় বিএসএফ পিছু হটে। ঘটনাটি ঘটে শ্রীরামপুর ইউনিয়নের আউলিরহাট বাবুলকামাত সীমান্তের ৮৪৬-এর ১/২ এস পিলারের মাঝামাঝি এলাকায়, যা পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা অন্ধকারে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করার চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয়রা তাদের শূন্যরেখার ওপারে আটকে রাখে। পরে বিজিবি ও জনতার কঠোর প্রতিবাদের মুখে শনিবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের ফলে সীমান্তে রাতভর উত্তেজনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

06 Jun 26 1NOJOR.COM

পাটগ্রাম সীমান্তে পুশ ইন ব্যর্থ, বিএসএফ ১০ ভারতীয়কে ফেরত নিল

নিউজ সোর্স

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১: ২৬আপডেট : ০৬ জুন ২০২৬, ১১: ৫৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় পিছ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।