এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইউরোপের ‘শেনজেন ভিসা’র মতো এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব শিগগির চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।