Web Analytics

গালফ কোঅপারেশন কাউন্সিল শিগগিরই দীর্ঘ প্রতীক্ষিত জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর প্রস্তুতি নিচ্ছে। এই ভিসা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি ভিসা নিয়েই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। ৬ সেপ্টেম্বর রিয়াদে এক সম্মেলনে জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই বলেন, নতুন ব্যবস্থা খুব শিগগির চালু হবে এবং মধ্যপ্রাচ্য ভ্রমণ সহজ করবে।

ভিসার ফি, মেয়াদ ও চালুর নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অংশগ্রহণকারী দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত এটি চালুর জন্য একযোগে কাজ করছে। ২০২৩ সালের অক্টোবরে ছয় দেশের পর্যটনমন্ত্রীরা এ প্রস্তাবে সম্মতি দেন। পরের মাসে স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে চূড়ান্ত সায় দেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করবে। নাগরিকদের যাতায়াত সহজ করতে আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন বিমান ভ্রমণ সুবিধাও চালু হয়েছে। এতে প্রথম বিমানবন্দরেই ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন শেষ করা যায়, ফলে গন্তব্যে দ্বিতীয়বার পাসপোর্ট যাচাইয়ের প্রয়োজন হয় না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।