Web Analytics

ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) ও তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি দল শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে ৪৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, তল্লাশির সময় মামুনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামুন ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে এবং আবুল হোসেন চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।

ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

20 Jun 26 1NOJOR.COM

ফেনীতে ইয়াবাসহ তাঁতীদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

নিউজ সোর্স

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার | আমার দেশ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪: ০৫আপডেট : ২০ জুন ২০২৬, ০৪: ১১
ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।