ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) ও তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি দল শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে ৪৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, তল্লাশির সময় মামুনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামুন ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে এবং আবুল হোসেন চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।
ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন, যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনীতে ইয়াবাসহ তাঁতীদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।