Web Analytics

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’ চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও প্রধান উপদেষ্টা আরব আমিরাত সফরে বিষয়টি আলোচনা করেন এবং আরব আমিরাত এই বিষয়ে সহায়তা করতে চায় বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের জায়গায় ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’

06 Apr 25 1NOJOR.COM

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ সোর্স

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব: উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। সেই পরিকল্পনাকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।