Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের স্থাবর সম্পদ ও কামরুন নাহারের ব্যাংক অর্থ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক জানায়। আদালত শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর দুদক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, কামরুন নাহার ৬ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

20 Jan 26 1NOJOR.COM

ঢাকায় সাবেক পিএ জাহাঙ্গীর আলমের জমি ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিউজ সোর্স

শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫: ৪০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৬: ০৬
স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী ক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।