Web Analytics

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশের বাজারে বিক্রি হওয়া প্রায় দুই-তৃতীয়াংশ প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারে নিরাপদ সীমার চেয়ে বেশি লবণ রয়েছে। ‘অ্যাসেসমেন্ট অব সল্ট কন্টেন্ট অ্যান্ড লেবেল কমপ্লায়েন্স অব কমনলি কনজিউমড প্রসেসড প্যাকেজড ফুডস অব বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণায় বলা হয়, প্রায় ৯৭ শতাংশ পণ্যই উচ্চ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। বিস্কুট, চিপস, নুডুলস, ইনস্ট্যান্ট স্যুপসহ এসব খাবারে অতিরিক্ত সোডিয়াম, চিনি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি বাড়ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের লক্ষ্য করে আগ্রাসী বিপণন ও আকর্ষণীয় বিজ্ঞাপন তাদের এসব খাবারে আসক্ত করছে। এসব খাবারে থাকা লবণ, চিনি ও টেস্টিং সল্ট মস্তিষ্কে সাময়িক আনন্দ সৃষ্টি করে, ফলে শিশুরা ঘরোয়া পুষ্টিকর খাবারে আগ্রহ হারায়। বিশেষজ্ঞরা পণ্যের প্যাকেটের সামনের অংশে (এফওপিএল) স্পষ্ট সতর্কবার্তা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কর্মকর্তারা বলেন, শক্তিশালী লেবেলিং আইন ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

11 May 26 1NOJOR.COM

বাংলাদেশে প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণ-চিনি, বাড়ছে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি

নিউজ সোর্স

প্যাকেটজাত খাবারে মাত্রাতিরিক্ত লবণ-চিনি | আমার দেশ

এমরানা আহমেদ
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮: ৪৭
দোকানের তাকজুড়ে সারি সারি রঙিন প্যাকেট— বিস্কুট, চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডুলস, কোমল পানীয়। ব্যস্ত জীবনে এগুলোই যেন সহজ সমাধান— সহজে পাওয়া যায়, দামও নাগালের মধ্যে। প্যাকেটজাত এসব খাবারের ওপর নির্ভরশীলতা শি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।