বিজিবির ওপর হামলা, ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন মালামালসহ আটক ভারতীয় দুই চোরাকারবারিকে বিজিবির হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।