Web Analytics

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনায় রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে। গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল দায়িত্বে থাকবেন। জনসমাগম বেশি হওয়ার সম্ভাব্য স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড বিশেষ সুইপিং কার্যক্রম চালাবে।

সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারিতে আনা হয়েছে। সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত ফোর্সের সঙ্গে র‍্যাব ও সিআইডি মাঠে সক্রিয় থাকবে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি তদারকি করবেন।

05 Aug 26 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা

নিউজ সোর্স

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা জোরদার | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৬: ০১আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬: ২৫
আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।