Web Analytics

আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনায় রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মহানগরের সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার থাকবে। গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল দায়িত্বে থাকবেন। জনসমাগম বেশি হওয়ার সম্ভাব্য স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড বিশেষ সুইপিং কার্যক্রম চালাবে।

সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারিতে আনা হয়েছে। সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে। ডিএমপির অতিরিক্ত ফোর্সের সঙ্গে র‍্যাব ও সিআইডি মাঠে সক্রিয় থাকবে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি তদারকি করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।