বিজেপি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে ‘আত্মহত্যা করবেন’ পশ্চিমবঙ্গের বিধায়ক
ছয় বছর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার মামলাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করেছেন ওই দলেরই বিধায়ক কৌস্তুভ বাগচী। রোববার এ নিয়ে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ব্যারাকপুরের