Web Analytics

পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী ২০২০ সালে টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যার মামলা ঘিরে দলের রাজ্য দপ্তরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করে বলেছেন, মামলাটি এগিয়ে নিতে তিনি নতুন করে আইনি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিচ্ছেন।

কৌস্তুভ জানান, এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, সিআইডির মহাপরিচালক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, মণীশ হত্যাকাণ্ডে যাদের নাম জড়িয়েছিল, তারা এখন বিজেপির ছত্রচ্ছায়ায় রয়েছেন। তিনি অর্জুন সিংহসহ কয়েকজন নেতার সঙ্গে ওই ব্যক্তিদের ছবি প্রকাশ করেন।

অর্জুন সিংহের প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই বলেও কৌস্তুভ জানান এবং তাঁকে বড় নেতা ও অভিভাবক হিসেবে উল্লেখ করেন। তবে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর ছবি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কৌস্তুভ বলেন, সাবেক দুই পৌরপ্রধান উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে কোনো অবস্থাতেই বিজেপিতে ঢুকতে দেবেন না। মণীশ শুক্লর বাবা কৌস্তুভের কঠোর সমালোচনা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।