Web Analytics

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তাদের অবস্থান শনাক্তে সহায়ক ‘আইসব্লক’ অ্যাপ নিয়ে সংবাদ প্রকাশ করায় সিএনএনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেন, বিচার বিভাগের সঙ্গে মামলা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সিএনএন দাবি অস্বীকার করে বলেছে, অ্যাপটির অস্তিত্ব নিয়ে সংবাদ প্রকাশ কোনোভাবেই বেআইনি নয়। অ্যাপ নির্মাতা জশুয়া অ্যারন বলেন, এটি তার ‘প্রতিবাদের ভাষা’। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় গণহারে দেশছাড়া করার প্রচেষ্টাকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেন।

03 Jul 25 1NOJOR.COM

আইসিই কর্মকর্তাদের অবস্থান শনাক্তে সহায়ক ‘আইসব্লক’ অ্যাপ নিয়ে সংবাদ প্রকাশ করায় সিএনএনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

নিউজ সোর্স

সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করে তাদের এড়িয়ে চলতে সহায়তাকারী একটি মোবাইল অ্যাপ নিয়ে সংবাদ প্রচার করায় এ হুমকি দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।