Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় শিক্ষক সংগঠন সাদা দল তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। ৪ আগস্ট সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সাদা দলের দাবি, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর জকসুর কয়েকজন সদস্যসহ কিছু শিক্ষার্থী অনুমতি ছাড়া অডিটোরিয়ামে ঢুকে প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করেন। প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা রক্ষাকারীরা বাধা দিলেও তারা চেষ্টা অব্যাহত রাখেন। পরে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

05 Aug 26 1NOJOR.COM

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় সাদা দলের নিন্দা ও উদ্বেগ

নিউজ সোর্স

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় সাদা দলের নিন্দা | আমার দেশ

প্রতিনিধি, জবি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২১: ৫৩
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দল।
মঙ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।