Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় শিক্ষক সংগঠন সাদা দল তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। ৪ আগস্ট সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সাদা দলের দাবি, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর জকসুর কয়েকজন সদস্যসহ কিছু শিক্ষার্থী অনুমতি ছাড়া অডিটোরিয়ামে ঢুকে প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করেন। প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা রক্ষাকারীরা বাধা দিলেও তারা চেষ্টা অব্যাহত রাখেন। পরে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।