Web Analytics

সদ্য এক সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন চান এবং তাতে আন্তরিক। তবে বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে লন্ডনে এক বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা জবাবে বলেছিলেন, প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে।

01 Jul 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে: সিইসি

নিউজ সোর্স

ইসি ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে

নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সিইসি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।