ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএমের সুযোগ বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সব কোম্পানি অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্প