Web Analytics

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা বা এজিএম আয়োজনের যোগ্যতা বাড়িয়েছে। মঙ্গলবারের কমিশন সভায় নেওয়া এ সিদ্ধান্তের তথ্য নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংশ্লিষ্ট বছরে এ ক্যাটাগরিতে থাকা অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি এখন এ সুবিধা পাবে।

নতুন সিদ্ধান্তে টানা পাঁচ বছর এ ক্যাটাগরিতে থাকার আগের শর্তটি তুলে দেওয়া হয়েছে। ফলে এ ক্যাটাগরির বাইরে থাকা কোম্পানিও কমপক্ষে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলে ডিজিটাল এজিএম করতে পারবে। সাধারণভাবে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি এ ক্যাটাগরিতে এবং ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি বি ক্যাটাগরিতে থাকে।

করোনাভাইরাস সংক্রমণের সময় ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিকে ডিজিটাল মাধ্যমে সাধারণ সভার অনুমতি দেওয়া হয়। ২০২১ সালের নির্দেশনায় হাইব্রিড পদ্ধতি চালু হয়, যাতে সরাসরি ও অনলাইন অংশগ্রহণ, অনলাইন ও সরাসরি ভোট, সরাসরি সম্প্রচার এবং ফল যাচাইয়ের ব্যবস্থা ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে বিএসইসি শীর্ষ কর্মকর্তাদের এবং পর্ষদের অন্তত ২৫ শতাংশ সদস্যের শারীরিক উপস্থিতির নির্দেশনা দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।