Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউনের অধিনায়ক কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি) জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয়ভাবে কাজ করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে বিজিবি সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরাইল রিজিউনের অধীনে সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহের চারটি ব্যাটালিয়ন ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনের ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) সদস্য মোতায়েন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

01 Feb 26 1NOJOR.COM

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সারাদেশে ৬৬০০ বিজিবি সদস্য মোতায়েন

নিউজ সোর্স

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সক্রিয় কাজ করবে বিজিবি | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫১
উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) অধিনায়ক বিজিবির কর্নেল বিএম তৌহিদ হাসান এ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।