Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউনের অধিনায়ক কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি) জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয়ভাবে কাজ করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে বিজিবি সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সরাইল রিজিউনের অধীনে সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহের চারটি ব্যাটালিয়ন ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনের ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) সদস্য মোতায়েন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং অন্যান্য স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।