বাংলাদেশি রোগীরা মুখ ফেরানোয় মন্দায় কলকাতার হাসপাতাল ব্যবসা
কলকাতায় চিকিৎসার জন্য আসা বাংলাদেশি রোগীর সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছে শহরের হাসপাতালগুলো। মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। রোগীদের ফেরানো না গেলে সামনের দিনগুলোতে ব্যবসায় আরো অবনতি ঘটবে। এ নিয়ে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল ব্যবসায়ীরা