Web Analytics

নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ জারি করা হয়। তাকে সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, জেলা ও মহানগরের মজলিসে আমেলার অনুমোদন ছাড়াই এবং জেলা সভাপতিকে না জানিয়ে ৯ এপ্রিল মহানগর কাউন্সিল আয়োজন করা হয়েছে। এতে ব্যক্তিগত প্রভাব বিস্তার, স্বেচ্ছাচারিতা ও সংগঠনের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টির অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

চিঠিতে ঘোষিত কাউন্সিল স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৬ এপ্রিলের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করতে বলা হয়েছে।

08 Apr 26 1NOJOR.COM

নারায়ণগঞ্জ জমিয়ত নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ

নিউজ সোর্স

নারায়ণগঞ্জে জমিয়ত নেতাকে শোকজ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৫: ৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬: ১৯
নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নো

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।