Web Analytics

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রসুয়া ও নুওয়াকোট জেলা এবং তিব্বতে ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, রসুয়া ও নুওয়াকোটসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু এবং ৩৮৪ জনের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত। নিখোঁজদের মধ্যে শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য, বহু নেপালি নাগরিক ও বিদেশি পর্যটক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিখোঁজদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষকে সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং নিখোঁজদের সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধারের জন্য দোয়া করেন তিনি। বিবৃতিতে নেপাল সরকার, জনগণ, ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর মানুষের প্রতি সহমর্মিতাও প্রকাশ করা হয়।

26 Aug 26 1NOJOR.COM

নেপাল ও তিব্বতের দুর্যোগে নিখোঁজদের উদ্ধারে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াতের

নিউজ সোর্স

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রসুয়া ও নুওয়াকোট এবং তিব্বতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।