Web Analytics

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রসুয়া ও নুওয়াকোট জেলা এবং তিব্বতে ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, রসুয়া ও নুওয়াকোটসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু এবং ৩৮৪ জনের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত। নিখোঁজদের মধ্যে শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য, বহু নেপালি নাগরিক ও বিদেশি পর্যটক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিখোঁজদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষকে সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং নিখোঁজদের সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধারের জন্য দোয়া করেন তিনি। বিবৃতিতে নেপাল সরকার, জনগণ, ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর মানুষের প্রতি সহমর্মিতাও প্রকাশ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।