Web Analytics

বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সংগঠনটি সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার বদলে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুরও প্রস্তাব দেয়। বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষায় এ ব্যবস্থা জরুরি বলে সভায় বিটিএমএ প্রতিনিধিরা জানান। তারা ব্যাংক গ্যারান্টি দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন। ব্যবসা পরিচালনার সুবিধায় ইডিএফ বণ্টনে সমতা ও আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স সহজ করার বিষয়ও তারা উত্থাপন করেন।

সভায় বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার জানায়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি হাইকোর্ট বিভাগে বিচারাধীন। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অন্য বিষয়গুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

11 Nov 26 1NOJOR.COM

কটন সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি বহাল রাখতে সরকারের কাছে বিটিএমএর দাবি

নিউজ সোর্স

সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি চায় বিটিএমএ

১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।