সিরিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রতিবন্ধী ব্যক্তি নিহত
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের পশ্চিমের জামলা গ্রামে প্রতিবন্ধী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সানার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির লাশ দেরা জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে