Web Analytics

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের পশ্চিমের জামলা গ্রামে ইসরাইলি বাহিনীর গুলিতে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে নিহত ব্যক্তির পরিচয় বা গুলির ঘটনার অন্য বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির লাশ দেরা জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে। জামলা গ্রামে ইসরাইলি বাহিনীর প্রবেশের খবর পাওয়ার পর এ হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী গ্রামটির একাধিক বাড়ি ও স্থাপনায় তল্লাশি চালায়। তারা বেসামরিক মানুষের বাড়ির ছাদে স্নাইপার মোতায়েন করে এবং আবাসিক এলাকাজুড়ে নির্বিচারে গুলি চালায় বলে সানা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।