‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’ | আমার দেশ
মাহমুদ আশিক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮: ২৭আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮: ৩২
উত্তাল চব্বিশের ২০ জুলাই। সকালের নাস্তা শেষ করে ‘আসি মা’ বলে বিদায় নিয়েছিলেন পুলিশপুত্র ইমাম হাসান ভূঁইয়া তাইম (১৯)। মা পারভিন আক্তার ভেবেছিলেন ঘণ্টাখানেক পর হয়তো ফিরে আসবে ছেলে।