Web Analytics

২০২৪ সালের ২০ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্রদের নয় দফা দাবির আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ১৯ বছর বয়সী ইমাম হাসান ভূঁইয়া তাইম। রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নুল হোসেনের ছেলে তাইম বন্ধুর সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দেন। পুলিশ হঠাৎ হামলা চালিয়ে দোকান থেকে তাদের বের করে এনে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পালানোর চেষ্টা করলে পেছন থেকে গুলি করা হয় এবং কাছ থেকে একাধিক গুলি চালানো হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকার কারফিউ জারি করে আন্দোলন দমন করতে চাইলে ছাত্ররা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে। পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলিতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাইমের পরিবার তার নিথর দেহ শনাক্ত করে। বড় ভাই রবিউল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাইমের বাবার কণ্ঠে ছেলের মৃত্যুর পর ফোনে বলা প্রশ্ন—‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকে আরও বেগবান করে তোলে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।