অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই
২০১৮ সালের ১০ জুন। বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অর্জনের দিন। নারী ক্রিকেট দলের হাত ধরে সেদিন প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা ঘরে তুলেছিল লাল-সবুজ বাহিনী। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়; দেশজুড়ে আনন্দের জোয়ার। দেশের ক্রিকেটে প্রত্যাশার এক নতুন অধ্যায়