Web Analytics

ভারতের কাছে গত বৃহস্পতিবার হেরে আরও একটি এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের প্রায় আট বছর পরও দলটি আর কোনো ফাইনালে উঠতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত পাঁচ বছরে টি-টোয়েন্টিতে ৮০ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জয় ৩২টি, হার ৪৭টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে ৫৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ১০টিতে; এর সাতটি জয় আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ ম্যাচে কোনো জয় নেই। ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে ১২ হার, আর ২০২১ সালের পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ম্যাচে ১০ হার হয়েছে। চলতি বছর নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের কাছেও হেরেছে দলটি।

প্রতিবেদনে উদ্ধৃত বিশেষজ্ঞরা খেলোয়াড়ের সীমিত পাইপলাইন, অস্বস্তিকর ড্রেসিংরুম পরিবেশ, ব্যাটিং-ফিল্ডিংয়ের দুর্বলতা এবং সিনিয়রদের দায়িত্ব নিতে ব্যর্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন। সাংবাদিক রবিউল ইসলাম রবি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতির পরিবর্তনের কথা বলেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, মানসম্পন্ন বিদেশি কোচ নিয়োগ, খেলোয়াড়দের মানসিকতা বোঝা এবং পাইপলাইন গঠনে বিসিবির বাড়তি মনোযোগ প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।