শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রায় ১১ বছর ধরে পড়ে আছে চারটি বেসরকারি এয়ারলাইন্স কোম্পানির ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। দীর্ঘদিন অচল পড়ে থাকায় এগুলো এখন কার্যত স্ক্র্যাপে পরিণত হয়েছে। নিলামে বিক্রির উদ্যোগ নিয়েও মিলছে না দেশি-বিদেশি ক্রেতা।