Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন। সংস্থার তথ্যমতে, নিহতদের মধ্যে ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ২১০ জন শিশু, ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং আরও ৬৫৭ জনের পরিচয় এখনো নিশ্চিত নয়।

এইচআরএএনএর তথ্য ও ইরানের সরকারি পরিসংখ্যানের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, হামলায় ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তারা মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র এবং সুশীল সমাজের নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি ছবি, ভিডিও ও সরকারি বিবৃতির মতো প্রকাশ্য উৎসও পর্যালোচনা করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা এইচআরএএনএর দেওয়া হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

21 Mar 26 1NOJOR.COM

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ৩ হাজারের বেশি নিহত, দাবি মানবাধিকার সংস্থার

নিউজ সোর্স

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৩ হাজার ছাড়াল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৮: ১৯আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৮: ৫৩
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।