Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন। সংস্থার তথ্যমতে, নিহতদের মধ্যে ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে ২১০ জন শিশু, ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং আরও ৬৫৭ জনের পরিচয় এখনো নিশ্চিত নয়।

এইচআরএএনএর তথ্য ও ইরানের সরকারি পরিসংখ্যানের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, হামলায় ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তারা মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র এবং সুশীল সমাজের নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি ছবি, ভিডিও ও সরকারি বিবৃতির মতো প্রকাশ্য উৎসও পর্যালোচনা করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা এইচআরএএনএর দেওয়া হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।