হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে ইরানকে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়া ঠেকাতেই ইরানকে সৌদি আরবের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়েছে ইসলামাবাদ