Web Analytics

হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে ইরানকে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। সৌদি আরব, পাকিস্তান ও ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে সৌদি আরবের পক্ষ থেকে ইসলামাবাদ এই বার্তা দেয়। মঙ্গলবার হুথিরা সৌদি আরবের খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটি ও আশপাশের তেল অবকাঠামোয় হামলা চালায়; এতে ৭৩ জন আহত হন।

হুথিদের দাবি, এর জবাবে পরবর্তী ১২ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বিমানবাহিনী ৫৪টি হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সৌদি ভূখণ্ডে হামলা হলে রিয়াদ, আংকারা ও ইসলামাবাদের বিদ্যমান যৌথ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হতে পারে। তিনি বলেন, একটি দেশের ওপর আগ্রাসন তিন দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও বলেন, তেহরান হুথিদের নিয়ন্ত্রণ করে না। তবে ইরানের কয়েকটি সূত্রের দাবি, তেহরান হামলায় উৎসাহ, অর্থ ও অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চায় না; প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তাদের ভূমিকা সৌদি ভূখণ্ড রক্ষায় সীমিত থাকবে এবং ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নেবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।