Web Analytics

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন, সুন্দরবনে দস্যুতা, মাদক ও মানবপাচার দমন এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সরকারের দিকনির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দস্যু চক্রগুলো কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ডাকাত ছোট সুমন ও তার সহযোগীরা সম্প্রতি আত্মসমর্পণ করেছে।

জিয়াউল হক আরও বলেন, জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের ফলে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়েছে। তিনি সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করে জানান, ঘটনার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

19 Jun 26 1NOJOR.COM

সুন্দরবনে দস্যুতা ও পাচার দমনে কোস্ট গার্ডের কঠোর অবস্থান

নিউজ সোর্স

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১: ৩৬
সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। বৃহস্পতিবার দু

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।