Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার কসবা-আখাউড়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। আসন পরিচালনা কমিটির সভায় তিনি সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা পর্যন্ত সড়কের দুরবস্থার সমালোচনা করে তা দ্রুত সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য রাখেন এবং সংগঠনের শক্তি তুলে ধরেন।

05 Jun 25 1NOJOR.COM

কসবা-আখাউড়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার আতাউর রহমানের

নিউজ সোর্স

‘কসবা-আখাউড়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত উপজেলায় পরিণত করতে চাই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, শিক্ষা, সাহিত্য- সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগামী এবং অনেক গুনি জনের জন্মস্থান কসবা-আখাউড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ,মাদকমুক্ত সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে সৎ,যোগ্য,দক্ষ, দেশপ্রেমিক আল্লাহ ভীরু নেতৃত্বের বিকল্প নেই।জামায়াত জাতির সামনে সে ধরনের নেতৃত্ব তুলে ধরেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।