নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে। তিনি বলেন, আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি কিন্তু বহিরাগতদের এনে কিভাবে নিরাপদ ক্যাম্পাস হবে।