Web Analytics

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলছি কিন্তু বহিরাগতদের এনে কিভাবে নিরাপদ ক্যাম্পাস হবে। আরো বলেন, প্রতি বছর ক্যাম্পাসে যেভাবে পরীক্ষা হয় সেভাবে আমরা ডাকসুকে ক্যালেন্ডারের মতো করব, ইনশাআল্লাহ। প্রতি বছর ডাকসু যেন একই সময়ে অনুষ্ঠিত হয় সেই কাজ করবো। এই নেতা বলেন, ডিপার্টমেন্টের মধ্যে ভালো রেজাল্ট যাদের থাকবে, একাডেমিক এক্সিলেন্ট থাকবে তাদের নিয়োগের ব্যবস্থা করব। বিগত বছরে দেখেছি রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো। সাদিক বলেন, আবাসন সংকট দীর্ঘমেয়াদি৷ আবাসন সংকট নিরসনে হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব৷ স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করব৷ যে আশা নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম সেই আশা পূরণ করব।

06 Sep 25 1NOJOR.COM

নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি: সাদিক

Person of Interest

logo
No data found yet!