Web Analytics

রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দারা বুধবার দুপুরে সাহেববাজার সড়ক সংলগ্ন খরবোনা ফুটপাতে মানববন্ধন করেন। হাজী মো. আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের অভিযোগে সেচ্ছাসেবক দলের এক নেতা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী আনারুল ভান্ডারী অভিযোগ করেন, গত ৩১ মে দিবাগত রাতে বোয়ালিয়া থানা পূর্বের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় তার ছোট ভাই সানারুল গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত।

বোয়ালিয়া মডেল থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

11 Jun 26 1NOJOR.COM

রাজশাহীতে সেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ সোর্স

সেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন | আমার দেশ

রাজশাহী অফিস
প্রকাশ : ১০ জুন ২০২৬, ২০: ০৫
রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দা হাজী মো. আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের অভিযোগে সেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।