Web Analytics

রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দারা বুধবার দুপুরে সাহেববাজার সড়ক সংলগ্ন খরবোনা ফুটপাতে মানববন্ধন করেন। হাজী মো. আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের অভিযোগে সেচ্ছাসেবক দলের এক নেতা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী আনারুল ভান্ডারী অভিযোগ করেন, গত ৩১ মে দিবাগত রাতে বোয়ালিয়া থানা পূর্বের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় তার ছোট ভাই সানারুল গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত।

বোয়ালিয়া মডেল থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।