মাদকবিরোধী অবস্থানের জেরে খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
মাদকবিরোধী অবস্থান এবং এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এ ঘটনায় সাংবাদিককে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে ১৬ বছর বয়সি ছেলেকে থানায় নেওয়ার অভিযোগ উঠেছে।