Web Analytics

শনিবার এক বিবৃতিতে জামায়াতে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত। এতে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে।’ আরও বলেন, ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে! এই সময় তিনি তিন তালাক, নিষিদ্ধ গরুর গোশত খাওয়ায় পিটিয়ে হত্যাসহ নানান নির্যাতনের চিত্র তুলে ধরে অপতৎপরতা থেকে বিজেপি সরকারকে বিরত থাকার আহ্বান জানান। মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন।

05 Apr 25 1NOJOR.COM

ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ বিল পাশে জামায়াতের নিন্দা

নিউজ সোর্স

ভারতে মুসলিমবিরোধী ওয়াকফ বিল পাশে জামায়াতের নিন্দা

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের প্রতিবাদে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।